দীঘিনালায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অরুণা চাকমা
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনোছড়া গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে অরুণা চাকমা (৩০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা অরুণা চাকমাকে তাঁর নিজ বাড়িতে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা (সুরেন) বর্তমানে কারাবন্দি রয়েছেন বলে জানা গেছে।
তবে কারা এবং কী কারণে এই গুলির ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

