পানছড়িতে আরও কয়েকটি স্থানে দেখা গেছে জেএসএস সন্তু গ্রুপের বিরুদ্ধে পোস্টার

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবন, গীর্জা, মনিপুর লোগাং-সহ কয়েকটি স্থানে জেএসএস সন্তু গ্রুপের বিরুদ্ধে পোস্টার সাঁটানো দেখা গেছে।

আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) পোস্টারগুলো সাঁটানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এর আগে গত ১৩ জুলাই বাবুড়ো পাড়া, লোগাং ব্রীজ, আমতুলি, বরকলক, পুজগাং কলেজ এলাকায় একই ধরনের পোস্টার সাঁটানো হয়েছিল।

‘পানছড়ি সচেতন জনতা’ নামে সাঁটানো হাতে লেখা পোস্টারগুলোতে “সেনাবাহিনীর দালাল সন্তু গ্রুপকে প্রতিহত করুন; “জাদর মাধা খেইয়্যা” সন্তু চক্রকে প্রতিহত করুন; জাত বিরোধী সন্তু চক্রকে প্রতিহত করুন; সন্তু চক্র এখন জুম্ম জাতির শত্রু; সেনা-সন্তু ভাই ভাই, জুম্মদের তারা ধ্বংস চায়; জুম্ম জাতিকে রক্ষা করতে ইউপিডিএফে সামিল হোন”  ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।

এদিকে, গতকাল (১৪ জুলাই) সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী বাবুড়োপাড়ায় হানা দিয়ে সেখানে সাঁটানো পোস্টারগুলো ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, সন্ত্রাসীরা যেসব দোকানে পোস্টার সাঁটানো হয়েছিল সেসব দোকানদারদের কাছ থেকে ১২ হাজার টাকা “জরিমানা” আদায় করেছে বলেও অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় গত কয়েক মাস ধরে পানছড়ির বিভিন্ন এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রসীরা প্রকাশ্যে অবস্থান করছে। তারা খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম সংঘটিত করে আসছে। এতদিন ভয়ে কেউ মুখ খোলার সাহস না করলেও জনগণ এখন তাদের জাত বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে বুঝতে পারছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More