পানছড়িতে সেনা অভিযানে চার গ্রামবাসীর বাড়িতে তল্লাশির অভিযোগ

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) ভোররাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত সেনা অভিযানে অন্তত চার গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন-

১. নবীন চাকমা (৩১), পিতা: দীনন্দ্র চাকমা, গ্রাম: রাজ কুমার পাড়া।
২। চোগী চাকমা (৪৫), স্বামী: মৃত প্রভাত চন্দ্র চাকমা, গ্রাম: রাজ কুমার পাড়া।
৩। সুকান্ত চাকমা (৩৮), পিতা: হিরাধন চাকমা, গ্রাম: রাজ কুমার পাড়া। সেনারা তার বাড়ির দরজার তালা ভেঙে প্রবেশ করে তল্লাশি চালিয়ে কাপড়-চোপড়সহ বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয় বলে জানা গেছে।
৪। জিকো চাকমা (৩২), পিতা: শান্তি বিকাশ চাকমা, গ্রাম: রাজ কুমার পাড়া।
সেনারা তার কাছ থেকে ইউপিডিএফের লোকজন কোথায় থাকে, কেন ইউপিডিএফের লোকজনকে প্রশ্রয় দাও” ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করে। তিনি রাজকুমার পাড়ায় ইউপিডএফের লোকজন থাকে না বলে উত্তর দিলে সেনারা তাকে ধরে নেয়ার চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেছেন।

এছাড়া আরো ২ জনের বাড়ি তল্লাশি করার খবর পাওয়া গেলেও তাদের নাম ও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সেনা সদস্যদের সাথে ২ জন ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উল্লেখ্য, আজ ভোররাত সাড়ে ৩টার সময় খাগড়াছড়ি ব্রিগেড থেকে শতাধিক সেনা সদস্য ১০টি গাড়িযোগে পানছড়ির যুবনাশ্ব পাড়া ও জগপাড়া এলাকায় হানা দিয়ে ইউপিডিএফকে টার্গেট করে অভিযান চালায়। তারা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অভিযান চালানোর পর অবৈধ কোন কিছু না পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখান পানছড়ি সদরের দিকে চলে যায়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More