পানছড়িতে সচেতন জনতার পোস্টারিং: সন্তু গ্রুপকে প্রতিহতের আহ্বান

0

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে সন্তু গ্রুপকে সেনাবাহিনীর দালাল, জাতবিরোধী উল্লেখ করে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে হাতে লেখা পোস্টারিং করা হয়েছে।

গতকাল সোমবার (১৩ জুলাই) রাতে বাবুড়ো পাড়া, লোগাং ব্রীজ, আমতুলি, বরকলক, পুজগাং কলেজ এলাকায় এই পোস্টারিং করা হয় বলে জানা গেছে।

পানছড়ি সচেতন জনতা’-এর নামে হাতে লেখা এসব পোস্টারে “সেনাবাহিনীর দালাল সন্তু গ্রুপকে প্রতিহত করুন; “জাদর মাধা খেইয়্যা” সন্তু চক্রকে প্রতিহত করুন; জাত বিরোধী সন্তু চক্রকে প্রতিহত করুন; সন্তু চক্র এখন জুম্ম জাতির শত্রু; সেনা-সন্তু ভাই ভাই, জুম্মদের তারা ধ্বংস চায়; জুম্ম জাতিকে রক্ষা করতে ইউপিডিএফে সামিল হোন” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এলাকার একাধিক ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরে জেএসএস (সন্তু)-এর একটি সশস্ত্র দল সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় পানছড়িতে অবস্থান করে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম সংঘটিত করছে। কিন্তু সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো সাধারণ জনগণের ওপর নিপীড়ন, হয়রানি করছে। একদিকে জেএসএসের অত্যাচার, অপরদিকে সেনাবাহিনীর নিপীড়নের ফলে এলাকার জনগণ অতিষ্ট হয়ে পড়েছে। জনগণ এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সংগঠিত হওয়া ছাড়া আর কোন উপায় নেই বলে তারা জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More