বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা শৈক্যচিং মারমা গ্রেপ্তার

0
সংগৃহিত ছবি


বান্দরবান, সিএইচটি নিউজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তার মালিকানাধীন সাইনি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় হয় বলে জানা গেছে।

আজ শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ওই রিসোর্টে নিয়ে যেতেন। শুক্রবারও তাকে সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কে থাকা দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

* সূত্র: কাালের কণ্ঠ



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More