পানছড়িতে ১০ সন্তানের জনক দেবতরু চাকমাকে ইউপিডিএফের আর্থিক অনুদান

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে ১০ সন্তানের জনক দেবতরু চাকমাকে নগদ ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে ইউপিডিএফ, পানছড়ি ইউনিট।

আজ বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টার সময় এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়। দেবতরু চাকমার হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন ইউপিডিএফের পানছড়ি ইউনিটের সংগঠক আইচুক ত্রিপুরা।

অনুষ্ঠানে দেবতরু চাকমার পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের প্রায় দুইশ’ জন নারী-পুরুষসহ জনপ্রতিনিধি ও মুরুব্বীবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবতরু চাকমার বাড়ি পানছড়ি সদর ইউনিয়নের কিনাচান পাড়ায়। তার স্ত্রীর নাম অনিলা দেবী চাকমা। এই দম্পতির ১০ সন্তানের মধ্যে ৬ ছেলে ও ৪ মেয়ে রয়েছেন। সর্বকনিষ্ট মেয়ে সন্তানের বয়স ৬ বছর। ইতোমধ্যে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন এবং এক ছেলেকে বিয়ে করিয়েছেন তারা।

তবে মেয়েকে বিয়ে দিলেও মেয়ে ও জামাইকে নিজ ঘরে রেখেছেন বলে জানা গেছে।

বর্তমানে সরকারের প্রদত্ত একটি বাড়িতে তারা সবাই মিলে বসবাস করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More