বাঘাইছড়ির প্রতি ইউপি থেকে ৫ লক্ষ টাকা দাবি করেছে সন্তু গ্রুপ

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১০ মে ২০২৬

জেএসএস সন্তু গ্রুপ রাঙামটির বাঘাইছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে ৫ লক্ষ টাকা করে দাবি করেছে বলে খবর পাওয়া গেছে। যদিও তারা এসব টাকা কথিত “ধার” হিসেবে চেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, গতকাল শনিবার (৯ মে ২০২৬) বাঘাইছড়ির ‘শিজক দোর’ এলাকায় বাঘাইছড়ির সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, মেম্বারদের ডেকে পাঠায় সন্তু গ্রুপ। তবে সেখানে সাজেক ও আমতলী ইউপি থেকে কেউ উপস্থিত থাকেননি। আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন একজন বাঙালি।

সেখানে সন্তু গ্রুপের পুলক জ্যোতি চাকমা ও কালা বাবু চাকমাসহ ৫ জন ছিলেন। তারা উপস্থিত চেয়ারম্যান, মেম্বারদের সাথে কথা বলেন। এতে তারা প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে ৫ লক্ষ টাকা করে “ধার” হিসেবে দাবি করেন বলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা জানান।

উল্লেখ্য, সন্তু গ্রুপ এভাবে “ধার” হিসেবে মোটা অংকের টাকা চাওয়ার বিষয়ে ইতোমধ্যে রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে খবর এসেছে। তবে কী কারণে তারা এভাবে টাকা দাবি করছে তা পরিষ্কার করে বলছে না বলে অভিযোগ রয়েছে। কেউ প্রশ্ন করলে ‘উপরের নির্দেশ’ বলে জানিয়ে দিচ্ছে তারা।

তাদের এ ধরনের টাকা চাওয়ার পদ্ধতিকে চাঁদাবাজির ‘অভিনব কৌশল’ বলে অনেকে মনে করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More