দীঘিনালায় দুর্গম রামহুচ ছড়া এলাকায় সেনাবাহিনীর অবস্থান, জনমনে শঙ্কা

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১০ মে ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনোছড়া এলাকার দুর্গম রামহুচ ছড়া নামক স্থানে একদল সেনা সদস্য অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়রা নানা আশঙ্কায় রয়েছেন।

স্থানীয়রা জানান, আজ রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টার সময় দীঘিনালা সেনা জোন থেকে একদল সেনা সদস্য শুকনোছড়া এলাকায় যায়। তারা প্রথমে গতকাল (শনিবার) যেখানে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাকে হত্যা করা হয়েছে সেখানে কিছুক্ষণ অবস্থান করে। পরে সেখান থেকে সেনারা রামহুচ ছড়া নামক স্থানে গিয়ে একটি পরিত্যক্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নিয়েছে। সেখানে তারা এক সপ্তাহ অবস্থান করবে বলে এলাকাবাসীকে জানিয়েছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক ও নানা আশঙ্কা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক মুরুব্বী হেগেরা চাকমাকে হত্যার সাথে সেনাবাহিনী জড়িত রয়েছে মন্তব্য করে বলেন, “গতকাল (৯ মে) সকাল থেকে বাঘাইহাট ১০ নম্বর হতে দীঘিনালা জোড়াব্রীজ পর্যন্ত সড়কে সেনাবাহিনীর টহল দেখা গেছে। কিন্তু হেগেরা চাকমাকে হত্যা করে সন্ত্রাসীরা নিরাপদে চলে যাওয়ার পর আর সেনা টহল দেখা যায়নি। আর এতেই স্পষ্টভাবে বুঝা যায় যে, সেনারা এ ঘটনায় জড়িত ছিল এবং তারা হত্যাকারী সন্ত্রাসীদের নিরাপত্তায় টহল দিয়েছে।”

সেনা সদস্যদের রামহুচ ছড়ায় অবস্থানকে এলাকাবাসী সন্দেহের চোখে দেখছেন। তারা মনে করছেন সেনারা সন্ত্রাসী লেলিয়ে দিয়ে শুকনোছড়া হত্যাকাণ্ডের মতো আরো হয়তো ঘটনা ঘটাতে পারে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More