রামগড়ের হাচুক পাড়া এলাকায় বিজিবির তৎপরতায় স্থানীয়দের আতঙ্ক

0

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়া ও আশপাশের এলাকায় বিজিবি সদস্যদের টহল ও তৎপরতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ২০–২৫ জন বিজিবি সদস্য হাচুক পাড়া গ্রামের ভেতর দিয়ে নাঙ্গেল পাড়া এলাকায প্রবেশ করে। পরে তারা নাঙ্গেল পাড়া হয়ে খাগড়াবিলের দিকে চলে যায়।

স্থানীয়রা জনান, খাগড়াবিল থেকে আবার হাচুক পাড়ায় ফিরে এসে বিজিবির সদস্যরা পুরো এলাকায় টহল দেয় এবং বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন। স্থানীয়দের অভিযোগ,  এলাকার বিভিন্ন রাস্তা ও চলাচলের পথ তারা পর্যবেক্ষণ করেছেন।

এরপর বিজিবির সদস্যরা কিছু সময় হাচুক পাড়ায় অবস্থান করেন। পরে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে লালছড়ি পাড়ার দিকে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজিবি সদস্যরা কী কারণে জনমনে ভীতিমূলক তৎপরতা চালাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে তাদের এই টহল-তৎপরতার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী বিজিবি ও সেনা সদস্যদের এমন ঘন ঘন টহল ও তৎপরতাকে অস্বাভাবিক বলে মনে করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More