রামগড়ে বিজিবি’র টহল ও অবস্থানের কারণে জনমনে আশঙ্কা

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি এলাকায় বিজিবি সদসদের টহল ও অবস্থানের কারণে এলাকার জনমনে নানা আশঙ্কা দেখা দেয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বেলা ২:৩০টার সময় একটি গাড়িতে করে খাগড়াবিল ক্যাম্পের ১০-১২ জনের একদল বিজিবি সদস্য টহলে বের হয়। তারা ২ নম্বর এলাকা হয়ে আলো স্কুল অতিক্রম করে গৈইয়া পাড়া স্কুল এলাকায় গিয়ে অবস্থান নেয়।
বিজিবি’র এটা নিয়মিত টহল নাকি অন্য কোন উদ্দেশ্য রয়েছে তা জানা যায়নি।
তবে বিভিন্ন সময় নিপীড়ন, হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ নানা আশঙ্কার কথা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
