Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
সিএইচটি নিউজ বাংলা, ২৭ এপ্রিল ২০১৩, শনিবার
খাগড়াছড়ির রামগড় উপজেলার বড় পিলাক এলাকার বৈষ্ণব পাড়ায় সেনাবাহিনী কর্তৃক ৭ নিরীহ গ্রামবাসী মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল ২৬ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে বৈষ্ণব পাড়ার পাশ্ববর্তী সেটলার পাড়ায় একটি বাগানের খামার বাড়িতে সেটলাররা নিজেরা আগুন লাগিয়ে দেয়। এরপর সেটলাররা হৈ হুল্লা শুরু করে। এ খবর পেয়ে সিন্দুকছড়ি জোন থেকে একদল সেনা সদস্য সেখানে উপস্থিত হয়। এ সময় সেনা সদস্যরা বৈষ্ণব পাড়ায় গিয়ে বিনয় কিশোর ত্রিপুরার ছেলে কান্তি কিশোর ত্রিপুরা(৩০) ও কেতন কিশোর ত্রিপুরা(২৮), ধনঞ্জয় ত্রিপুরার ছেলে রতন দাস ত্রিপুরা(৩৫), শান্তি ত্রিপুরার ছেলে রিপন ত্রিপুরা(১৮), কমলন্দ ত্রিপুরার ছেলে রঞ্জন ত্রিপুরা(১৫), মৃত. নিতানন্দ দাস ত্রিপুরার ছেলে চিত্তদাস ত্রিপুরা(৩৭)ও শশীদাস ত্রিপুরা(৩৫)-এই ৬ নিরীহ গ্রামবাসীকে বাড়ি থেকে অন্যত্র নিয়ে গিয়ে চোখ বেধে দিয়ে মারধর করে। এসময় সেনারা তাদেরকে ভয়ভীতি দেখায় এবং খামার বাড়িতে কারা আগুন দিয়েছে? বলে জিজ্ঞাসাবাদ করে। নানা হয়রানির পরও কোন তথ্য প্রমাণ না পেয়ে সেনারা রাতেই তাদেরকে ছেড়ে দিয়ে জোনে ফিরে যায়।
উল্লেখ্য, রামগড়-মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় নিরীহ পাহাড়িদের উপর সেনাবাহিনী কর্তৃক হয়রানির মাত্রা বৃদ্ধি পেয়েছে। সেটলারদের জমি বেদখলে সহযোগিতা দিতে সেনারা এ ধরনের হয়রানি করছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
