লংগদুর বড় হাড়িকাবা গ্রামে সেনা অভিযান

0


লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২৫ মার্চ ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার বড় হাড়িকাবা গ্রামে সেনাবাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে বামে লংগদু সাব-জোনের ওয়ারেন্ট অফিসার আশিক-এর নেতৃত্বে ১০/১২ জনের একদল সেনা সদস্য বড় হাড়িকাবা গ্রামে যায়। সেনারা গ্রামের বাসিন্দা জানক চাকমার বাড়িতে অবস্থান নিয়ে সুরেশ চাকমা ও গণেশ্বর চাকমা নামে দুই ব্যক্তির বাড়ি খোঁজ নেয়।

কিন্তু তাদের বাড়ির খোঁজ না পেয়ে পরে সেনারা মনপুদি দোকানের দিকে চলে যায় বলে গ্রামবাসীরা জানান।

সেনারা কী কারণে উক্ত দুই ব্যক্তির বাড়ি খোঁজ করেছে তা জানা যায়নি।

এদিকে, সেনাদের এমন অভিযানের ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More