লংগদু ও কাউখালীর কয়েকটি স্থানে সেনাবাহিনীর অবস্থান, জনমনে উদ্বেগ

0
ছবিটি কাউখালী এলাকা থেকে তোলা।


লংগদু ও কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৪ মে ২০২৬

রাঙামাটির লংগদু ও কাউখালী উপজেলার কয়েকটি স্থানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

লংগদু প্রতিনিধি জানান, আজ সোমবার (৪ মে ২০২৬) লংগদুর মাইনী সেনা জোন থেকে ৩টি ইঞ্জিনচালিত বোটে করে ৬০-৭০ জন সেনা সদস্য কাট্টলীর রাধামন বাজার এলাকায় বিবর্ণ বিজয় চাকমার আমবাাগে গিয়ে অবস্থান নিয়েছে।

অপরদিকে, গত ২ মে থেকে ৬০ জনের একটি সেনাদল নান্যাচর জোন থেকে রাঙামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গার নুয়াদাম হাইস্কুলের হোস্টেলে অবস্থান করছে বলে জানা গেছে।

সেনারা ‘মেডিক্যাল ক্যাম্প’ করবে জানিয়ে এলাকার সাধারণ জনগণের কাছ থেকে অযাচিতভাবে কার কি অসুখ রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। এতে করে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আমাদের কাউখালী প্রতিনিধি জানান, উপজেলার পোড়াপাড়া ও মুবাছড়ি এলাকায় ৩০-৩৫ জন সেনা সদস্য অবস্থান করছে। এছাড়া ন’ভাঙা স্কুল ও বাদলছড়ি স্কুল এবং বর্মাছড়িতেও সেনা সদস্যের অবস্থানের খবর পাওয়া গেছে। এসব স্থানে সেনারা আগামী তিন দিন অবস্থান করবে-এমন তথ্য পাওয়া গেছে। সেনাদের এমন অবস্থানের কারণে এলাকার জনমনে অজানা আশঙ্কা বিরাজ করছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More