লোগাঙ গণহত্যার স্মরণে মহালছড়িতে স্মরণ সভা

0


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

স্মরণকালের ভয়াবহ লোগাঙ গণহত্যার স্মরণে খাগড়াছড়ির মহালছড়িতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকাল ৩টার সময় ইউপিডিএফের মহালছড়ি ইউনিটের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

“পার্বত্য চট্টগ্রামকে বধ্যভূমি বানানোর ষড়যন্ত্র রুখে দিতে এক হোন” এই আহ্বানে আয়োজিত স্মরণ সভায় বিজগ খীসার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বিকাশ চাকমা।

স্মরণ সভার শুরুতে লোগাঙ গণহত্যায় নিহতদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।


স্মরণ সভায় বিকাশ চাকমা বলেন, ১৯৯২ সালে আজকের এই দিনে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসবের প্রাক্কালে পানছড়ির লোগাঙে পাহাড়ি গুচ্ছগ্রামে সেনা-বিডিআর-সেটেলাররা মিলে স্মরণকালের সেই ভয়াবহ গণহত্যা সংঘটিত করে। এ গণহত্যার দীর্ঘ ৩৪ বছরেও কোন বিচার হয়নি। লোগাঙ গণহত্যা ছাড়াও পার্বত্য চট্টগ্রামে এ যাবত পাহাড়িদের ওপর আরো ডজনের অধিক গণহত্যা সংঘটিত হয়েছে। সেসব ঘটনার বিচারও আমরা পাইনি। এই বিচার না হওয়ার ফলে সেনা-সেটলাররা বার বার পাহাড়িদের ওপর হামলা, হত্যাকাণ্ড চালাতে সাহস পায়।

তিনি শাসকগোষ্ঠির দমন-পীড়ন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি অবিলম্বে লোগাঙ গণহত্যাসহ এযাবতকালের সংঘটিত সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More