সাজেকবাসীর আন্দোলনের সমর্থনে কাউখালীতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের পোস্টারিং

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাঙামাটির কাউখালীতে সাজেকবাসীর আন্দোলনের সমর্থনে হাতে লেখা পোস্টারিং করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) কাউখালী উপজেলা সদরের কচুখালী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে, মগ বাজার ও কাউখালি কলেজ এলাকায় পোস্টারিং করা হয়। এতে এলাকার ১৫ জন সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

হাতে লেখা পোস্টারগুলোতে সাজেকবাসীর আন্দোলনের সমর্থনে বিভিন্ন শ্লোগান লেখা রয়েছে। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবিও উল্লেখ রয়েছে পোস্টারে।

পোস্টারগুলোতে উল্লেখিত শ্লোগান ও দাবিগুলোর মধ্যে রয়েছে, “সাজেক জেগেছে, গোটা পাহাড় জেগে উঠবে; সাজেকবাসী একা নয়, সাথে আছে পাহাড়; বীর সাজেকবাসীর পাশে দাঁড়ান, লড়াই এগিয়ে নিন; সাজেকের কণ্ঠস্বর পাহাড়ের কণ্ঠস্বর, সাজেকবাসীর ডাকে সাড়া দিন; জাতীয় স্বার্থে সোচ্চার যে কণ্ঠ, তাকে স্তব্ধ করার সাধ্য কারো নেই; জনজীবনে উৎপাতকারী সন্তুর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এক হও; সাজেকে সেটলার পুনর্বাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও; উজোবাজারে হামলা-লুটপাটকারী সেনাদের সাজা দাও; সাজেকে অপপ্রচারকারীরা গণশত্রু, তাদের চিহ্নিত কর; সন্তুচক্রকে হটাও, সাজেকে সেটলার পুনর্বাসন রুখে দাও; সাজেক বিপন্ন করে পর্যটন ব্যবসা চলবে না;  গার্মেন্টের শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নাও। “

ইংরেজিতে লেখা শ্লোগানগুলো হলো: “Bullets cannot break the spirit of Sajek’s brave people; Boot out of the hills, let the people live in peace; Demilitarise Sajek, restore public right; Ensure accountability for Ujo Bazar; end state impunity; No more batons, no more bullets-justice for Sajek now; Hands off Sajek, hands off the hills.”






This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More