Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটির বরকল উপজেলার সুবলঙ ইউনিয়নের উকছড়ি মুখ দোকান থেকে সন্তু গ্রুপ কর্তৃক কমপক্ষে১৫ গ্রামবাসীকে অপহরণের পর মুক্তি দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। অপহরণের পর মুক্তি পাওয়া গ্রামবাসীদের মধ্যে পেত্যাছড়ি গ্রামের দয়াল বিন্দু চাকমা (২৮) পিতা বীরেন্দ্র চাকমা, প্রেম রঞ্জন চাকমা(৩০) পিতা সুরত সেন চাকমা, নুন্যা কুমার চাকমা(৪০) পিতা তালুক্যা চাকমা, হিরণ কুমার চাকমা(২৫) পিতা মৃত দিবাকর চাকমা, শুভ রঞ্জন চাকমা(২৫) পিতা সরদ সেন চাকমা ও উত্তর উকছড়ি গ্রামের বিমল কান্তি চাকমা(৩৮) পিতা প্রমোদ চন্দ্র চাকমার নাম জানা গেছে। আজ ১০ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জেএসএস সন্তু গ্রুপের জঙ্গি ও সুজন চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র সদস্য উকছড়ি মুখ দোকানে হানা দেয়। এ সময় একটি ইঞ্জিন চালিত বোট যোগে উক্ত গ্রামবাসীরা সুবলং বাজার থেকে ফিরছিলেন। সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাদেরকে বোট থামাতে বলে এবং ৫-৬ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর গ্রামবাসীরা বোট থামালে তারা উক্ত ১৫ গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ঘন্টা খানিক পর স্থানীয় মেম্বার ও মুরুব্বীদের হস্তেক্ষেপে রূপবান গ্রাম থেকে সন্ত্রাসীরা পরে তাদেরকে ছেড়ে দেয়। কি কারণে তাদেরকে অপহরণ করা হয়েছে তা জানা যায় নি। তবে, ইউপিডিএফ কর্মীরা গ্রামে আসলে খবর দেয়ার জন্য সন্ত্রাসীরা তাদেরকে নির্দেশ দিয়ে গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানিয়েছেন।
