আলীকদমে হামে আক্রান্ত আরো এক ম্রো শিশুর মৃত্যু

0


আলীকদম(বান্দরবান), সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বান্দরবানের আলীকদমে হামে আক্রান্ত হয়ে তুমরাও ম্রো (১) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬ জন ম্রো শিশু মারা গেলো।

জানা যায়, অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মারা যাওয়া তুমরাও ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেনরুওয়া পাড়ার বাসিন্দা মেনথক ম্রোর সন্তান।

শিশুটির মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More