খাগড়াছড়িতে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ শিক্ষার্থীদের পরিচ্ছন্ন অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
“আসুন! প্রকৃতি রক্ষা করি, সুস্থ ও নিরাপদ থাকি” এই শ্লোগাানে প্রকৃতি, পরিবেশ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় “পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম, খাগড়াছড়ি’ এর ব্যানারে শিক্ষার্থীরা খবংপোজ্জে দশবল বৌদ্ধ বিহার এলাকা থেকে র্যালি সহকারে স্বনির্ভর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এরপর তারা স্বনির্ভর বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
কর্মসূচিতে খাগড়াছড়ি সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে দিবসটি উপলক্ষে গতকাল (২৭ জুলাই) বিকালে শিক্ষার্থীরা খাগড়াছড়ি এলাকায় প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং প্লাস্টিক-পলিথিন বর্জ্য যেখানে সেখানে না ফেলার জন্য বাঁশের তৈরি ডাস্টবিন (ঝুড়ি) বিতরণ করেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
