গুইমারায় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়া এলাকার চৌধুরী পাড়া থেকে সুইপ্রু মারমা (৩৮) নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে মারামারি থেকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
জানা যায়, আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে গুইমারা উপজেলার ১নং গুইমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে সুইপ্রু মারমা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।
আহত সুইপ্রু মারমা গুইমারা উপজেলার দেওয়ানপাড়া এলাকার চৌধুরী পাড়ার বাসিন্দা। তার পিতার নাম নিসাইপ্রু মারমা।
পরে খবর পেয়ে ভোরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থান উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসরা তাকে চট্টগ্রামে পাঠিয়েছেন বলে জানা গেছে।
কী কারণে এই ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয়রা ব্যক্তিগত দ্বদ্বের জের ধরে মারামারি থেকে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন।
রাতে সুইপ্রু মারমা যার সাথে ছিলেন সেই ব্যক্তি (মারমা) বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
