গুইমারার তিন শহীদের স্মরণে বর্মাছড়ি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

0
কালো ব্যাজ ধারণ করেছেন বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় গত বছর ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার হামলায় নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে বর্মাছড়ি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন।

‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’ এর আহ্বানে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলাধীন বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়, তনুরাম পাড়া উচ্চ বিদ্যালয়, তনুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাউখালী উপজেলার অন্তর্গত বর্মাছড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করেন।

কালো ব্যাজ ধারণ করেছেন তনুরাম পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কালো ব্যাজ ধারণ করেছেন বর্মাছড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কালো ব্যাজ ধারণ করেছেন ডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আগামীকাল ২৮ সেপ্টেম্বর গুইমারা রামেসু বাজারে সেনা-সেটলার হামলা ও হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের পক্ষ থেকে গতকাল এক ভিডিও বার্তায় ২৭ সেপ্টেম্বর কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং ২৮ সেপ্টেম্বর প্রদীপ প্রজ্বলনসহ প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More