থানচিতে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় রাজা দেবাশীষ রায়ের নিন্দা

0


অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

বান্দরবানের থানচিতে ত্রিপুরা জাতিসত্তার পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন চাকমা সার্কেল চীফ/রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।

আজ সোমবার (২৫ মে ২০২৬) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি সরকারের কাছে যথাযথ তদন্ত, অভিযুক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী ও তার পরিবারের যথাযথ পুনর্বাসন ও সুরক্ষার দাবি জানান।

পার্বত্য চট্টগ্রামে মোতায়নকৃত নিরাপত্তা বাহিনী যাতে ন্যায়বিচারের আদায়ের প্রক্রিয়ায় নিজেদের জড়িত না করে, তা নিশ্চিত করার জন্যও তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

একই সাথে তিনি Commissions of Inquiry Act, 1956 অনুযায়ী ইতোপূর্বে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা পার্বত্য চট্টগ্রামে ও দেশের অন্যত্রে ধর্ষণ ও বড় ধরনের যৌন নিপীড়নের অভিযোগের তদন্তের জন্য নিরপেক্ষ, স্বাধীন এবং যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কমিশন গঠন করারও দাবি জানান।

তিনি বলেন, অন্যায়ের প্রমাণ পাওয়া গেলে যথাযথ শাস্তি, প্রতিরোধ ও পুনর্বাসনের ব্যবস্থাও নিতে হবে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More