পানছড়িতে কয়েকটি গ্রামে সেনাবাহিনীর ব্যাপক অভিযান

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১০ মে ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বেশ কয়েকটি গ্রামে সেনাবাহনী ব্যাপক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ রবিবার (১০ মে ২০২৬) সকালে শতাধিক সেনা সদস্য এ অভিযান চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, আজ সকাল ৭ টার সময় পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হরিগোপাল পাড়া, নীলাধন পাড়া, বিদ্যামোহন পাড়া, কাশিপাড়া, রহিন্দ্র পাড়া, বেঙা পাড়া, রিয়াং ছড়া, যৌথ খাসার, ছায়দে ছড়া ও দীনবন্ধু পাড়াসহ আশে-পাশের গ্রামে  বিপুল সংখ্যক সেনা সদস্য ব্যাপক অভিযান চালায়। 

এর আগে আজ ভোরে পানছড়ি সাবজোন থেকে ৬০-৭০ জনের সেনা সদস্য কয়েকটি পয়েন্টে এবং অন্যদিকে আগে থেকে অবস্থান করা চিকনচান পাড়া থেকে ৫০-৬০ জনের সেনা সদস্য উক্ত এলাকায় প্রবেশ করে। পরে তারা একের পর এক গ্রামে অভিযান পরিচালনা করে।   

সেনাদের সাথে ৩ জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসী ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

ঘন্টাখানিক অভিযান চালানোর পর কোন কিছু না পেয়ে সেনা সদস্যরা যার যার অবস্থানে ফিরে যায় বলে জানা গেছে।

কী কারণে এই অভিযান চালানো হয়েছে তার বিস্তারিত জানা যায়নি। তবে ইউপিডিএফকে টার্গেট করে এ অভিযান চালানো হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পানছড়িতে ইউপিডিএফের সাংগঠনিক এলাকায় প্রতিনিয়ত জনহয়রানিমূলক সেনা অভিযান চালানো হচ্ছে। এতে সাধারণ জনগণ নিপীড়নসহ নানা হয়রানির শিকার হচ্ছেন।   



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More