মাইসছড়ির কমলাবাগান নামক স্থানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, জনমনে আতঙ্ক

0


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২ জুন ২০২৬

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত কমলাবাগান নামক স্থানে সেনাবাহিনীর একদল সদস্য অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এতে স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোর রাত ৩টার সময় বিজিতলা সাবজোন থেকে ৩০ জনের অধিক একদল সেনা সদস্য নুনছড়ি থলিপাড়া হয়ে সাথিপাড়ায় যায়। এরপর সেখান থেকে সেনারা মাইসছড়ির কমলাবাগান নামক স্থানে গিয়ে অবস্থান নেয়।

সেনাদের সাথে মিটন চাকমা(পত্তম)-সহ ৪ জন ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত রয়েছেন বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনারা কমলাবাগান এলাকাটি ঘেরাও করে অভিযান পরিচালনা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More