মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নে সেটলার পুনর্বাসনের ষড়যন্ত্র

0

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৯ জুলাই ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের তিনটি পাহাড়ি গ্রাম বগাপাড়া, বান্দরসিং পাড়া ও তানাক্কা পাড়ায় নতুন করে মুসলমান সেটলার পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে একটি সূত্রে জানা গেছে।

পানছড়ি উপজেলা ও ভারত সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নে ইতিমধ্যে অনু্প্রবেশকারী সেটলাররা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়েছে। গত ৮০ দশকে জিয়াউর রহমান সরকার তাদেরকে সেখানে পাহাড়িদের জমিতে পুনর্বাসন করে।

পাহাড়িদেরকে উচ্ছেদ করতে সে সময় বেশ কয়েকটি বড় আকারের সাম্প্রদায়িক হামলা সংঘটিত করা হয়েছিল। পাহাড়ি গ্রামবাসীরা প্রাণের ভয়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলে সেটলাররা তাদের সেসব জমি কেড়ে নিয়েছিল। ১৯৯৭ সালের চুক্তির পরও সেসব জমি আজও ফিরিয়ে দেয়া হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে সেটলাররা পাহাড়িদের জমি বেদখল করতে নতুন কৌশল অবলম্বন করেছে। তারা জমি ক্রয়ের জাল দলিল তৈরি করে পাহাড়িদের জমিগুলো নিজেদের বলে দাবি করছে।

অনেকের ধারণা তাইন্দং-এ নতুন করে সেটলার পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ সেনবাহিনী জেএসএস সন্তু গ্রুপকে পানছড়িতে ইউপিডিএফের বিরুদ্ধে ব্যবহার করছে।

গত কয়েক মাস ধরে সন্তু গ্রুপের সদস্যরা বান্দরসিং পাড়া ও বগা পাড়ায় বিজিবি ক্যাম্পের পাশে অবস্থান করছে। অনেকে মনে করেন তাদেরকে সেখানে রাখার উদ্দেশ্য হলো সেটলার পুনর্বাসনের সময় জনগণের পক্ষ থেকে বিরোধীতা করা হলে সন্তু গ্রুপকে দিয়ে তা মোকাবিলা করা।

এ কারণে সন্তু গ্রুপের সদস্যরা উক্ত এলাকা থেকে চলে যেতে চাইলেও বিজিবি তাদেরকে যেতে দিচ্ছে না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More