রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের আধাবেলা অবরোধ শুরু

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৫টা থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়কে টায়ার ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে পিকেটাররা অবরোধ কর্মসূচি শুরু করেছেন।
রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ এই অবরোধ কর্মসূচি পালন করছে।
দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে বলে সংগঠনির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ ৩ দফা বাস্তবায়নের দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাাজেক কার্বারী এসোসিয়েশনের তৃতীয় দফা শান্তিপূর্ণ অবরোধ পালনকালে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় তারা বেপরোয়া লাঠিচার্জ, গুলিবর্ষণ ও ঘরবাড়ি ভাংচুর করে। এতে ৭০ জনের অধিক নারী-পুরুষ আহত হন।




খাগড়াছড়ি
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
