রামগড়ের গুজা পাড়ায় সেনা তৎপরতায় স্থানীয়দের উদ্বেগ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ির রামগড় উপজেলার গুজাপাড়া এলাকায় সেনাবাহিনীর তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাটনাতলী সেনাক্যাম্প থেকে ১৫ জন সেনাসদস্যের একটি দল গুজাপাড়া এলাকায় তৎপরতা চালায়। পরে রাত আনুমানিক ৮টার দিকে সেনাসদস্যরা গুজা পাড়া সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়।
সেনাসদস্যরা ওই বিদ্যালয়েই রাত্রিযাপন করবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাতে হঠাৎ করে সেনাবাহিনীর সদস্যদের বিদ্যালয়ে অবস্থান নেওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার পর সেনাবাহিনীর একটি দল এলাকায় টহল দেওয়ার পর বিদ্যালয়ে অবস্থান নেওয়ায় এলাকার লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সেনাদের অবস্থানের কারণে লোকজন চলাফেরা ও বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন বলে তারা জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
