লক্ষীছড়িতে পিসিপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ মে ২০২৬ পিসিপি প্রতিষ্ঠার ৩৭ বছর পূর্ণ হবে।

গতকাল রবিবার (১৭ মে ২০২৬) লক্ষীছড়ি উপজেলার হুদুকছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পিসিপি’র লক্ষীছড়ি উপজেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে। 


সভায় হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিএফ)-এর লক্ষীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এলি চাকমার সঞ্চালনায় আলোচনা করেন পিসিপির লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি জয় চাকমা ও সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা।

বক্তারা পাহাড়ি ছাত্র পরিষদের গঠন ও তার আপোষহীন লড়াই-সংগ্রাম সম্পর্কে আলোকপাত করেন। তারা পার্বত্য চট্টগ্রামে জাতীয় অস্তিত্ব রক্ষায় ছাত্র সমাজকে পিসিপির পতাকাতলে সমবেত হয়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াই বেগবান করার আহ্বান জানান।

সভায় শিক্ষার্থীদের মাঝে পিসিপির প্রকাশিত প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট বিলি করা হয়। 




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More