শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের

0

সাজেকে অবরোধকারীদের উপর হামলার প্রতিবাদে সংগঠনটি এ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আগামী ২৪ অক্টোবর ২০২৬, শনিবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকালে সংগঠনটি সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেয়।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা উক্ত অবরোধ সফল করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পার্বত্য চট্টগ্রামের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং দুই জেলার সকল যাবাহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উক্ত দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলবে বলে তিনি জানান।

অবরোধের সময় অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরী ওষুধ সরবরাহকারী যানবাহন ও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে তিনি উল্লেখ করেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More