শহীদ আখ্র, আথুইপ্রু ও থৈইচিং-এর স্মরণে রামগড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গুইমারার রামেসু বাজারে গতবছর পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে রামগড় উপজেলার গুজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুজা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আচলং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচুক পাড়া প্রাথমিক বিদ্যালয়, বড়বেলছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৈচাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা কালো ব্যাজ ধারণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।



উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালায় মারমা কিশোরীকে ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পাহাড়িদের ওপর সেনা-সেটলাররা হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন এবং আরো অনেকে গুরুতর আহত হন।

আগামীকাল (২৮ সেপ্টেম্বর ২০২৬) এ ঘটনার এক বছর পূর্ণ হবে।  এ উপলক্ষে গতকাল শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিন কালো ব্যাজ ধারণ, প্রদীপ প্রজ্বলন ও প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানায়। এরই আলোকে শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে আজকের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More