ইউপিডিএফ-কে জড়িয়ে মিথ্যা, বানোয়াট সংবাদের নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
গতকাল (৬ সেপ্টেম্বর) ‘চ্যানেল সিএইচটি’ নামের অখ্যাত একটি নিউজ পোর্টালে “মাটিরাঙ্গা রিসাং ঝর্ণা এলাকায় ইউপিডিএফ (প্রসীত) এর দুই দফা ফাঁকা গুলি: আতঙ্কে পাহাড়ি জনপদ” শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি চ্যানেল সিএইচটির উক্ত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাষ্ট্রীয় একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের অংশ হিসাবে এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। প্রকৃতঅর্থে রিছাং ঝর্ণা এলাকায় এমন কোনো ঘটনাই ঘটেনি। তাই এ ধরনের কোনো ঘটনার সাথে ইউপিডিএফের জড়িত থাকার প্রশ্নই ওঠে না।
বিবৃতিতে অংগ্য মারমা এ ধরনের পরিকল্পিত মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
