খাগড়াছড়িতে সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা, এলাকার জনমনে আতঙ্ক

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে সেনাবাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এতে স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্যরা আজ সকাল থেকে গিরিফুল এলাকার ১১ নম্বর, বেলতলি পাড়া, পল্টনজয় পাড়া এবং ১৭ নম্বরের ওয়াকরা পাড়াসহ বিভিন্ন গ্রামে সেনাবাহিনীর সদস্যরা তৎপরতা চালায়। এ সময় গ্রামের কার্বারিদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সেনাসদস্যের অনেকের ইউনিফর্মে নেমপ্লেট ছিল না বলে তারা জানান।

সেনারা গিরিফুল এলাকার ১১ নম্বর কার্বারির বাড়িতে প্রবেশ করে হয়রানির চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত (দুপুর ১:৩০টা) সেনা সদস্যরা গিরিফুল ১ নম্বর, বাউরা পাড়া স্কুল এলাকা, বেলতলি ও পল্টনজয় পাড়াসহ বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More