খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৯ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরের নারাঙখিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা ও খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার। এছাড়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জিনিয়াস চাকমা ও অরুণাশীষ রোয়াজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপুল চাকমা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক উমেশ চাকমা।