চিংমা খেয়াং-এর ধর্ষক-খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ

0

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

গত ২০২৫ সালের ৫ মে বান্দরবানের থানচিতে ধর্ষণ ও খুনের শিকার হয় চিংমা খেয়াং নামে এক নারী। এ ঘটনাটি এক বছর হতে চললেও প্রশাসন এখনো অপরাধীদের গ্রেফতার করেনি। তাই অবিলম্বে চিংমা খেয়াং-এর ধর্ষক-খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালা উপজেলা শাখা।

আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১১টার সময় দীঘিনালা উপজেলা বাবুছড়া রাস্তার সুপারি বাগান চৌমুহনী হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘাইছড়ি দুঅর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের সদস্য তুলনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি দিব্য চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা সহসভাপতি মেনাকি চাকমা।


বক্তারা বলেন, চিংমা খেয়াংকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল এক বছর আগে। কিন্তু এখনো এ ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও বিচার হয়নি। পাহাাড়ে ধর্ষণকারীরা সেনা-পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করা হয় না, শাস্তি দেওয়া হয় না। যার কারণে ধর্ষকরা বার বার এ ধরনের ঘটনা ঘটাতে সাহস পায়।

বক্তারা নারী ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে চিংমা খেয়াং-এর ধর্ষক-খুনিদের আাইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More