জনগণের প্রতিরোধের মুখে সাজেকে অপহৃত ৭ জনকে ছেড়ে দিয়েছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ৫ জুলাই ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙের ভূয়োছড়ি এলাকার কজতুলি মোন এলাকা থেকে অপহৃত ৭ জন জুমচাষীকে জনগণের প্রতিরোধের মুখে ছেড়ে দিতে বাধ্য হয়েছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৪ জুলাই) রাত সাড়ে ৮টার সময় জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী কজতুলি মোনে হানা দিয়ে সেখানে জুমচাষের জন্য অবস্থানরত উক্ত ৭ জন জুমচাষীকে জিম্মি করে রাখে।

এরপর আজ রবিবার (৫ জুলাই) সকাল ১০টা-১১টার দিকে তারা উক্ত ৭ জনকে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে, অপহরণের খবর জানাজানি হলে পরে স্থানীয় জনগণ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। জনতার প্রতিরোধের মুখে পরে দুপুরে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা গেছে। 

ভুক্তভোগীরা হলেন- ১. বিকাশ চাকমা (৪০), পিতা: প্রতাপ কুমার চাকমা, গ্রাম: কজতুলি; ২. গজাঙ্যে চাকমা (৪৫), পিতা: লক্ষী চরণ চাকমা, ৩. বিরুত ধন চাকমা (৩৮), পিতা- কান্দারা চাকমা, ৪. হৃদয় চাকমা (২০), পিতা: বিশ্বসর চাকমা, গ্রাম: কজতুলি, ৫. মেনকা রঞ্জন চাকমা (১৮), ৬. নয়নজিৎ চাকমা (১৭), পিতা: স্নেহ কুমার চাকমা (এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে) ও ৭.মহন্ত চাকমা (১৮) পিতা: গুনবন্ধু চাকমা। তারা সবাই কজতুলি গ্রামের বাসিন্দা। 

এলাকাবাসী সাধারণ জুমচাষীদের ওপর সন্তু গ্রুপের এমন জুলুম-অত্যাচার মেনে নিতে পারছেন না। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, জেএসএস সন্তু গ্রুপ চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনের নাম দিয়ে সাধারণ জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। তাদের এ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণকেই সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More