থানচিতে দুই বম গ্রামবাসীকে আটকের অভিযোগ, একজনকে পুলিশে সোপর্দ

0
আটক জৌথোয়াং বম। সেনাবাহিনীর সদস্যরা তাকে আজ (৪ জুলাই) পুলিশের নিকট সোপর্দ করেছে বলে মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে।  ছবি: সংগৃহিত

থানচি(বান্দরবান), সিএইচটি নিউজ
শনিবার, ৪ জুলাই ২০২৬

বান্দরবানের থানচি উপজেলার থাংদোয়াই পাড়া ও সেরকর পাড়া থেকে সেনাবাহিনী দুই বম গ্রামবাসীকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আটককৃতরা হলেন- ১. চমখুপ বম (৬৫), গ্রাম: থাংদোয়াই পাড়া ও ২. জৌথোয়াং বম (৫৫), গ্রাম: সেরকর পাড়া।

গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) রাতে তাদেরকে নিজেদের বাড়ি থেকে একদল সেনা সদস্য আটক করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ওই এলাকার সাধারণ জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। আটককৃতদের পরিবার-পরিজন উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

আটক দুজনের মধ্যে জৌথান বমকে (প্রকৃত নাম জৌথোয়াং বম) “বন্দুক-কার্তুজ”সহ আটক দেখিয়ে আজ শনিবার (৪ জুলাই) বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ করা হয়েছে। তবে অপর আটক ব্যক্তি চমখুপ বমের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।   

সেনাবাহিনীর সদস্যরা জৌথোয়াং বা জৌথান বমকে আজ থানচি থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করেছে মর্মে মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাংবদিকদের জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More