দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক এক ইউপিডিএফ সদস্যকে আটক

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৭ জুন ২০২৬
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী এক ইউপিডিএফ সদস্যকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (৭ জুন ২০২৬) সকালে দীঘিনালার বাঘাইছড়ি দুঅর বাজারে এ আটকের ঘটনা ঘটে।
আটক ইউপিডিএফ সদস্যের নাম দেবময় চাকমা ওরফে আপন (৫২), পিতা: সতিন্দ্র চাকমা, গ্রাম: চন্দ্র মোহন কার্বারি পাড়া, বাবুছড়া ইউপি, দীঘিনালা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় ইউপিডিএফ সদস্য দেবময় চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বাঘাইছড়ি দুঅর বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাবুছড়া সাবজোন থেকে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। সেনারা উজ্জ্বল চাকমা নামে একজনের দোকানে তল্লাশি চালায়। এ সময় দোকানে অবস্থান করা ইউপিডিএফ সদস্য দেবময় চাকমা সেখান থেকে সরে যেতে চাইলে সেনারা তাকে আটক করে।
আটকের পর সেনারা তাকে বাবুছড়া সাবজোনে নিয়ে যায় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
