দীঘিনালায় ৩ জনকে সন্তু গ্রুপের সন্ত্রাসী চিনুর হুমকি, ঘর ছাড়ার নির্দেশ!

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে এলাকার তিন গ্রামবাসীকে হত্যার হুমকি ও ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী চিনু মারমা।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মোবাইলে কল করে এ হুমকি প্রদান করা হয় বলে জানা গেছে। যে ফোন নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে সেটি হচ্ছে- 01883920392।
যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা হলেন, ১. জ্ঞান মনি চাকমা (কার্বারি ও সাবেক মেম্বার), পিতাঃ রাঙা চান চাকমা, গ্রামঃ মুড়োপাড়া, বাবুছড়া; ২. সুরেশ কান্তি চাকমা (ইউপি মেম্বার), পিতা: সূর্য সেন চাকমা, গ্রাম: নুনছড়ি, ৫ নং ওয়ার্ড, বাবুছড়া ইউপি ও ৩. তন্টু মনি চাকমা, পিতা: হিরন মোহন চাকমা, গ্রাম: বাঁশডালা, ৩নং ওয়ার্ড, বাবুছড়া ইউনিয়ন।
জানা গেছে, চিনু মারমা প্রথমে উক্ত তিন জনের কাছ থেকে গতকাল চট্টগ্রামে অর্থাৎ ‘বিশেষ কনভেনশনে’ গেছে কিনা জানতে চায়। পরে তিনি হুমকি দিয়ে বলেন “ইউপিডিএফ সব এলাকা হারাচ্ছে তা কী দেখতে পাও না? এই মুহুর্তে বাড়ি ছেড়ে চলে যাও, অন্যথায় তোমাদের মৃত্যু হবে। সাজেকের বাবুধনের মতো তোমাদেরও ঘর ছাড়া করা হবে।”
সাধারণ গ্রামবাসীদের প্রতি চিনু মারমার এমন হুমকি প্রদানেন ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হুমকি প্রদানকারী সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার চিনু মারমাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
