পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ১২তম কাউন্সিল শুরু
খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ১২তম কাউন্সিল শুরু হয়েছে। ২৫-২৬ আগস্ট দু‘দিন ব্যাপী কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৫ আগস্ট সকাল ১১ টায় দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনষ্টিটিউড হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা শাখার পিসিপি‘র সভাপতি আপ্রুসি মারমা। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য মি. সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দনী চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপুল চাকমা এবং সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা। অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন পিসিপি খাগড়াছড়ি জেলা কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অংকন চাকমা এবং শোক প্রস্তাব শেষে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।