বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর তৎপরতায় জনমনে উদ্বেগ

0


বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর তৎপরতার ফলে এলাকার জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

লক্ষীছড়ি জোন এবং তার অধীনস্থ খিরাম আর্মি ক্যাম্প ও শুকনাছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনারা একাধিক দলে তৎপরতা চালাতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেনাদের সাথে তাদের সৃষ্ট ঠ্যাঙাড়ে বাহিনীর সদস্যরাও থাকতে পারে বলে তথ্য রয়েছে।

ইতোমধ্যে বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়িতে সেনাবাহিনীর একটি দল অবস্থান নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া লক্ষীছড়ি জোন থেকে ৩টি গাড়িতে করে সেনাবাহিনীর একদল সদস্য বর্মাছড়ির শুকনাছড়ি ক্যাম্পে যাওয়ার খবর পাওয়া গেছে।

অপরদিকে, খিরাম আর্মি ক্যাম্প থেকেও আরেকদল সেনা সদস্য বর্মাছড়ি বাজারের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে বলে কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে।   

সেনাবাহিনীর এমন তৎপরতার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কারণ ইতোপূর্বে ওই এলাকায় সেনাবাহিনী কর্তৃক হয়রানিমূলক বাড়ি তল্লাশিসহ অর্থসম্পদ লুটে নেয়া ও বৌদ্ধ বিহারের জমি দখল করে ক্যাম্প স্থাপনের চেষ্টার ঘটনা ঘটেছে। ফলে স্থানীয় লোকজন সেনাবাহিনীর তৎপরতা দেখলে ভয় ও আতঙ্কের মধ্যে থাকে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More