বাঘাইছড়িতে বিশেষ নারী সম্মেলন অনুষ্ঠিত, নারী সমাজকে প্রতিরোধের দুর্গ হিসেবে ভূমিকা রাখার আহ্বান

0

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে সাজেকে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির সমর্থনে ‘বিশেষ নারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা অন্যায় নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে নারী সমাজকে প্রতিরোধের দুর্গ হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহষ্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা সময় বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতুলি এলাকায় “সাজেকে ভ্রাতৃঘাতী সংঘাত ও অশান্ত পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র রুখো” শ্লোগানে ‘সাজেকের প্রতিবাদী নারী সমাজ’ এর ব্যানারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন থেকে সাজেকে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ও আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়।

সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমার সভাপতিত্বে ও সীমা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাজেক নারী সমাজের প্রতিনিধি নিরুপা চাকমা, উজ্জলা চাকমা ও সোনা চাকমা।

নিরুপা চাকমা তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও সেটলার কর্তৃক  পাহাড়িদের ভূমি বেদখল, নারী ধর্ষণ, খুন, গুমসহ যে সকল অন্যায় অত্যাচার দমন-পীড়ন চলমান রয়েছে তার বিরুদ্ধে নারী সমাজকে প্রতিরোধের দুর্গ হিসেবে ভূমিকা রাখতে হবে।

তিনি সাজেকের উজো বাজারে গত ২২ অক্টোবর শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী-পুরুষ-শিশুদের ওপর বিনা উস্কানিতে বর্বরোচিত সেনা হামলার নিন্দা জানান। তিনি বলেন, সাজেকে জনগণের ওপর নিপীড়নের ইতিহাস যেমন রয়েছে, লড়াইয়ে বিজয়ের ইতিহাসও রয়েছে। বুদ্ধপুদি চাকমা, লক্ষী বিজয় চাকমা, লাদুমনি চাকমারা শিখিয়ে গেছেন কিভাবে নিজ ভূমি-বসতভিটা ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে আত্মবলিদান দিতে হয়। আমরাও তাদের উত্তরসূরী।

তিনি অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ও অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

উজ্জ্বলা চাকমা বলেন, সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহিঃশত্রুর হাত থেকে নাগরিকদের নিরাপত্তা দেওয়া। দেশের সাধারণ জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন করা নয়। কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখছি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা সাধারণ পাহাড়ি জনগণের ওপর অন্যায় শোষণ-নিপীড়ন চালাচ্ছে। রক্ষক সেজে ভক্ষকের কাজ করছে। অন্যায়ভাবে দমন-পীড়ন চালিয়ে সাধারণ পাহাড়ি জনগণ ও মা-বোনদের আতঙ্কের মধ্যে রেখেছে।

তিনি গত ২২ অক্টোবর গঙ্গারাম উজোবাজারে শান্তিপূর্ণ সড়ক অবরোধে সেনা হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িত সেনা সদস্যদের বিচার এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি এসোসিয়েশনের পাঁচ দফা দাবি অতিদ্রিুত মেনে নিয়ে বাস্তবায়ন করার দাবি জানান।

সোনা চাকমা বলেন, আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যেবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সমাজে দালাল, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মুখোরোচক কথাবার্তা কিংবা হুমকি-ধমকি উপেক্ষঅ করে নারী সামজকে জেগে উঠতে হবে।

তিনি সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী এসোসিয়েশনের ন্যায্য পাঁচ দফা দাবীর প্রতি সমর্থন জানিয়ে নারী সমাজকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More