মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

0


মহালছড়ি(খাগড়াছড়ি), সিএইচটি নিউজ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে জানা গেছে।

জানা যায়, শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুরের দিকে মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি, কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি স্থানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহটি ‘মারমা নারীর’ হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More