মহালছড়ির মাইসছড়িতে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক এক ত্রিপুরা নারীকে হত্যা

0
সংগৃহিত ছবি


মহালছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নরেন্দ্র কারবারি পাড়ার নিজ বাড়িতে অনিকা ত্রিপুরা (৩০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার সময় এ ঘটনাটি ঘটে থাকতে পারে স্থানীয়রা ধারণা করছেন।

হত্যার শিকার অনিকা ত্রিপুরার স্বামী সেতু ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সাধারণ আনসার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, অনিকা ত্রিপুরাকে হত্যার পর দুর্বৃত্তরা তার বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করছেন তারা।

এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More