মাটিরাঙ্গার আমতলি ও বর্ণাল ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর অবস্থান, জনমনে উদ্বেগ

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলি ও বর্ণাল ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর অবস্থানের কারণে স্থানীয় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে।

‎স্থানীয়রা জানান, বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ির ভাইবোনছড়ার দেওয়ানপাড়া আর্মি ক্যাম্প থেকে প্রায় ২৫–৩০ জন সেনা সদস্য বিরাশি মুড়া হেডম্যানপাড়া আমবাগান এলাকায় গিয়ে অবস্থান নেয়।

‎অপরদিকে গত ২৪ মার্চ ২০২৬ থেকে বর্ণাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রাণ কুমার পাড়ায়ও সেনাবাহিনীর আরেকটি দল অবস্থান করছে।

মাটিরাঙ্গা জোন থেকে আসা ২০–২৫ জন সেনা সদস্য বর্তমানে প্রাণ কুমার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পাহাড়িদের প্রধান সামাজিক উৎসবের প্রাক্কালে এলাকায় সেনাবাহিনীর এমন অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় জনগণ উদ্বেগ-উৎকণ্ঠা ও ভয়-ভীতির মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More