মানিকছড়িতে জমি বিরোধের জেরে সেটলার কর্তৃক এক পাহাড়িকে কুপিয়ে জখম করার অভিযোগ

0

মানিকছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যছোলা ইউনিয়নের গঞ্জপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উগ্যজাই মারমা নামে এক পাহাড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

জানা যায়, গঞ্জপাড়া এলাকার বাসিন্দা উগ্যজাই মারমার সঙ্গে একই এলাকার সেটলার বাঙালি জীবন মাস্টারের ছেলে মো. সজীবের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার (২৮ জুন ২০২৬) উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে মো. সজীব ধারালো দা দিয়ে উগ্যজাই মারমার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় গুরুতর আহত উগ্যজাই মারমাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয়রা আশা করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More