রামগড়ের গরুকাটা ও গুজাপাড়ায় সেনা-বিজিবির তৎপরতা, জনমনে উদ্বেগ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬
খাগড়াছড়ির রামগড় উপজেলার গরুকাটা ও গুজাপাড়া এলাকায় সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় এলাকার জনমনে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রের জানা যায়, আজ রবিবার (২৮ জুন ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে খাগড়াবিল বিজিবি ক্যাম্প থেকে ৩৫–৪০ জনের একদল বিজিবি সদস্য গরুকাটা এলাকায় এসে সবুজ কোম্পানির আমবাগান এলাকায় অবস্থান নিয়েছে। সেখানে তারা রাতযাপনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে, বাটনাতলী সেনা ক্যাম্প থেকে দুটি গাড়িতে প্রায় ২৪ জন সেনা সদস্য গুজাপাড়া এলাকার দিকে যায়। পরে একটি গাড়ি ক্যাম্পের দিকে ফিরলেও অপর গাড়িটি গুজাপাড়ায় এলাকায় থেকে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সেনারা কোথাও অভিযান চালিয়েছে কি-না তা জানা যায়নি।
জানা গেছে, সেনা ও বিজিবির এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে নানা আশঙ্কা ও উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সম্প্রতি গত ২৪ জুন রামগড়ের প্রেমতলা এলাকায় সেনাবাহিনীর গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় এলাকার জনগণ এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। তাই সেনা-বিজিবির তৎপরতা দেখলেই তারা আতঙ্কের মধ্যে থাকে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
