রাঙামাটিতে ৭ বছরের চাচাত বোনকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ

0
ধর্ষণে অভিযুক্ত কিশোর আব্দুর রহমান মুন্না (১৩)। সংগৃহিত ছবি


রাঙামাটি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১ মে ২০২৬

রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ৭ বছর বয়সী চাচাত বোনকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমান মুন্না (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) বিকাল ৪টায় শহরের পুরাতন বস্তি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত কিশোর মহিলা কলেজ এলাকার পিয়ার মোহাম্মদ পিয়ারু-এর সন্তান। 

গ্রেফতারের বিষয়ে রাঙামাটি জেলা পুলিশের ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলা হয়েছে, “ঘটনার পরপরই রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মো. জসীম উদ্দীনের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।

“এরই ধারাবাহিকতায় আজ ০১ মে ২০২৬ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন পুরাতন বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণের মূল অভিযুক্ত আব্দুর রহমান মুন্নাকে (১৩) গ্রেফতার করা হয়।”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ফেসবুক পোস্টে জানানো হয়।

রাঙামাটি জেলা পুলিশের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

উল্লেখ্য, অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে রাঙামাটি মহিলা কলেজ এলাকায় নিজেদের বাসার সামনে অবস্থানকালে ৭ বছর বয়সী চাচাতো বোনকে জোরপূর্বকভাবে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে কিশোর আব্দুর রহমান মুন্না। পরবর্তীতে বাসায় ফেরার পর শিশুটির রক্তক্ষরণ হতে থাকলে বড় বোন বিষয়টি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের বিষয়টি জানায় এবং অসুস্থ হয়ে পড়ে। 

পরে শিশুটিকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়। বর্তমানে শিশুটি চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More