রাঙামাটির সুবলঙে সন্তু গ্রুপ কর্তৃক ২ ব্যক্তি অপহৃত

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

রাঙামাটির বরকল উপজেলার সুবলঙ ইউনিয়নের পিপড়াছড়ি থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক ২ ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। অপহৃতরা হলেন আলী চান চাকমা (৩৪) পিতা দয়াল মনি চাকমা গ্রাম পিপড়াছড়ি ও অতুল চাকমা (৩৮) পিতা সুরেশ চাকমা গ্রাম- ঐ।

গতকাল ১০ মার্চ শনিবার সন্ধ্যা ৬টার সময অমর চাকমা ওরফে জঙ্গীর নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২২ জনের একটি সশস্ত্র দল পিপড়াছড়ি এলাকায় হানা দেয়। এ সময় তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে। পরে চলে যাবার সময় সন্ত্রাসীরা রাস্তা দেখিয়ে দেয়ার কথা বলে নিজ বাড়ি থেকে উক্ত ২ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। আজ পর্যন্ত অপহৃতদের কোন খোঁজ পাওয়া যায়নি।

ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে এ অপহরণ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপহৃতদের উদ্ধারের দাবি জানিয়েছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More