লংগদু গণহত্যায় নিহতদের স্মরণে রাবিতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন

0

রাবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৪ মে ২০২৬

রাঙামাটির লংগদুতে ১৯৮৯ সালের ৪ মে রাষ্ট্রীয় বাহিনী ও সেটেলার বাঙালি কর্তৃক সংঘটিত গণহত্যায় নিহতদের স্মরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

আজ সোমবার (৪ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ক্যাম্পাসের প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।

প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিপি’র রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি রিসার্চ চাকমা।

শুরুতে লংগদু গণত্যায় নিহতদের স্মরণ করে ২ মিনিট নীরবতা পালন করা হয়।


তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যে ডজনের অধিক গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য গণহত্যা হলো লংগদু গণহত্যা। লংগুদু উপজেলা চেয়ারম্যান দুর্বৃত্তদের হামলায় নিহত হলে তার দায়বার পাহাড়িদের উপর চাপিয়ে দিয়ে এই বর্বর গণহত্যা চালানো হয়। তৎকালীন জননিরাপত্তায় নিয়োজিত ভিডিপি, রাষ্ট্রীয় মদদপুষ্ট সেটেলার এবং সেনাবাহিনী মিলে পাহাড়িদের অন্তত ৬টি গ্রামে নৃশংস হামলা চালায়। হামলায় বহু নারী শিশু ও বৃদ্ধ নিহত ও আহত হন।

রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিচারহীনতার অভিযোগ করে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এযাবৎকালে সংঘটিত কোন গণহত্যা, খুন-গুম, ধর্ষণ ও ভূমি বেদখলের বিচার হয়নি। তিনি অবিলম্বে লংগদু গণহত্যাসহ পাহাড়ে সংঘটিত সকল গণহত্যার শ্বেতপত্র প্রকাশ ও সুষ্ঠু বিচারের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More