সাজেকের উজোবাজারে মধ্যরাতে দোকানপাটে সেনা তল্লাশি-হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীদের তাৎক্ষণিক বিক্ষোভ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উজাবাজারে মধ্যরাতে দোকান ঘর ভাঙচুর, তল্লাশি-হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন দোকান ব্যবসায়ীরা।
আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে তারা উজোবাজারে মিছিল ও প্রতিবাদ সমাাবেশ করেন। এ সময় তারা ‘রাতের আঁধারে তল্লাশি কেন প্রশাসনের জবাব চাই’সহ নানা শ্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে তারা অভিযোগ করে বলেন, গতকাল দিবাগত মধ্যরাত সাড়ে ১২টা-১:০০টার সময় বাঘাইহাট জোন থেকে ৫০-৫৫ জন সেনা সদস্য এসে ‘সন্ত্রাসী’ খোঁজার নামে দোকানপাটে ভাঙচুর, তল্লাশি ও হয়রানি করেছে। সাধারণ মানুষের ওপর এমন হয়রানি থেকে মুক্তির জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সবাই উজোবাজারের সাধারণ দোকান ব্যবসায়ী। তারা সেনাবাহিনীর এমন হয়রানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
তারা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনারা কথিত সন্ত্রাসী খোঁজার নামে সাধারণ জনণের ঘরবাড়ি, দোকানপাটে তল্লাশি করবেন না। এখানকার দোকান ব্যবসায়ীরা আপনাদের হয়রানির ভয়ে আতঙ্কে রয়েছে।
তারা অবিলম্বে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
