সাজেকের কোজোইছড়ি মোন থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক ৭ জন জুমচাষীকে অপহরণ

0

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৫ জুলাই ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙের ভূয়োছড়ি এলাকার কোজোইছড়ি মোন এলাকা থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ৭ জন জুমচাষীকে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

আজ রবিবার (৫ জুলাই ২০২৬) সকাল ১১টার সময় এ ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলেন- ১. নির্মল চাকমা (২৭), পিতা: অজ্ঞাত, গ্রাম: গঙ্গারাম; ২. বিকাশ চাকমা (৩৫), পিতা: পোদাক কুমার চাকমা, গ্রাম: কজইছড়ি; ৩. গজাঙ্যে চাকমা, পিতা: অজ্ঞাত, ৪. হৃদয় চাকমা (২০), পিতা: বিশ্বসর চাকমা, গ্রাম: কজইছড়ি, ৫. মেনকা রঞ্জন চাকমা (১৮), ৬. বিরাজ ধন চাকমা ও ৭. নয়নজীব চাকমা (এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার সময় জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ করে ভূয়োছড়ি এলাকার কোজাইছড়ি মোনে গিয়ে হানা দেয় এবং সেখানে জুমচাষের জন্য অবস্থানরত উক্ত ৭ জনকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

অপহৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

স্থানীয়রা অবিলম্বে অপহৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More